সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

তালায় মোটর সাইকেলের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় প্রান্ত দাশ (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহত প্রান্ত দাশ উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামেন রঞ্জন দাশের ছেলে। ঈদের দিন শুক্রবার (১৪ মে) দুপুরে তালা-শালিখা সড়কের বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় মোটর সাইকেল চালক মোঃ মোস্তাক গুরুতর আহত হয়। সে কুলনার ২নং কয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও শালিখা ডিগ্রী কলেজের প্রভাষক এস.আর. আওয়াল জানান, শুক্রবার দুপুর ১টার দিকে প্রান্ত দাশ বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র কয়রাগামী একটি দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে প্রান্ত গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বে-সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রান্ত মারা যান।

এ ব্যাপারে খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, মেধাবী ছাত্র প্রান্ত দাশ শালিখা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে সাতক্ষীরায় অনার্স অধ্যায়নরত। শনিবার স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ২নং কয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ মোস্তাক গুরুতর আহত হয়। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!