রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

দেবহাটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের আত্মহত্যা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

রোগের যন্রনা সহ্য করতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ ঘটনা ঘটে।

মৃতের নাম মোহাম্মদ আলী (৭১)। তিনি দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের ধোপাডাঙা গ্রামের আকিনুর গাজীর স্ত্রী রাশিদা খাতুন জানান, গত ৫ মে দুপুর দেড়টার দিকে তার বাবা মোহাম্মদ আলীকে প্রস্রাবে জ্বালাপোড়ার কারণে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার রাতে তিনি বাবার পাশে ছিলেন। শুক্রবার ভোর চারটার দিকে তার ঘুম আসে। ভোর সাড়ে চারটার দিকে বাবা শোচাগারের পাশের গ্রীলের সঙ্গে পরিহিত গেঞ্জি খুলে গলায় পেচিয়ে আত্মহত্যা করছেন মর্মে তাকে ঘুম থেকে ডেকে তোলা হয়। রোগযন্রানা সহ্য করতে না পেরে বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার ধারণা।

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলীর চিকিৎসার কোন ত্রুটি ছিল না। আত্নহত্যার কারণ কি সেটা তাদের কাছে পরিষ্কার নয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি জানার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!