মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

করোনা মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট বিসিডিএস -এর ৭৫০০ মাস্ক প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ ২য় দফায় মহামারী আকার ধারন করায় শংকিত সরকার সহ দেশের আপামর জনসাধারণ। করোনার ২য় ঢেউ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ৭৫০০ মাস্ক প্রদান করেছে।

সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র হাতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কমল রায় চৌধুরী (টিকু) ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইকবাল (মিটু) এর নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এ মাস্ক তুলে দেন।

এ সময় বিসিডিএস গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কানাই লাল সাহা, সদস্য এস এম কামরুজ্জামান, আল-আমিন সিকদার কুটু, এস. এম. রফিকুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!