মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

করোনা আক্রান্তে সাতক্ষীরায় এক জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৯৭২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪৩ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৫ জন। এছাড়া জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১০৭ জন।

মৃত ওই ব্যক্তি হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত আব্দুর রশিদ (৬৩)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল আব্দুর রশিদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিট ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!