বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :

সাতক্ষীরার ইটাগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে পৌর কাউন্সিলর কালুর উঠান বৈঠক

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

‘করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্প নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় ইটাগাছা পশ্চিম পাড়ার (নতুনগ্রাম) এলাকায় সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

উঠান বৈঠক করোনা ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায়? করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধের উপায়সহ সাধারণ মানুষকে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের প্রতিটি মহল্লায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতার লক্ষ উঠান বৈঠক এবং লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা সুস্থ থাকলে, আপনার পরিবারে সুস্থ থাকবে। আপনার পরিবার সুস্থ থাকলে সমাজ এবং দেশের মানুষ সুস্থ থাকবে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে করোনা মহামারীর দ্বিতীয় ধাপে প্রতিরোধ নিজ সচেতন হই এবং অপরকে সচেতন করি।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রাবেয়া পারভীন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি রুহুল কুদ্দুস, কৃষি বিষয়ক সম্পাদক মো. আকছেদ আলী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, কার্যকরি সদস্য আনারুল ইসলাম এতিম, মো. শহিদুল ইসলাম, বাগবাটি আঞ্চলিক আওয়ামীলীগের সভাপতি কিংকর মাখাল, রামপদ মাখাল, মিলন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আল আমিন সরদার প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত শত শত নারী-পুরুষের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!