বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরায় করোনা সংক্রমনে মৃত্যুর হার কমলেও বেড়েছে সংক্রমণ,গত ২৪ ঘন্টায় উপসর্গে মৃত্যু ২

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনেরর মৃত্যু হয়েছে। দীর্ঘ চার মাসের মধ্যে মৃত্যুর এই সংখ্যা সর্বনিম্ন। তবে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার সামান্য বেড়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলালা সদরের মীর মোর্শদের ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল খালেক (৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দ্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজজ হাসপাতালের করোনা ইউনিট (আইসোলেশনে) ভর্তি হন রওনাকুল ও আব্দুল খালেক। বৃহষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেনছন মোট ৫৬৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেনন আরো ৮৫ জন।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২৭৭টি নমুনা পরীক্ষা শেষে ৬১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তর হার ২২ শতাংশ। আগের দিনের শনাক্তর হার ছিল ১৮ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসেরর তথ্য কমকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৬৮৯ জনের। জেলায় সুস্হ হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১০৭ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ২৯ জন। এর মধ্যে ২৫ জন সামেক হাসপাতাল ও ৪ জন বেসরকারি হাসপাতালে। হোম আইসোলশনে আছেন এক হাজার ৮৭ জন। উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি ১৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২২৭ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!