সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে এক যুবকের মৃত্যু

জামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালায় বৈদ্যুতিক সর্টসার্কিটে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ ২৭ শে জুন দুপুর ১২ টার সময় উপজেলার পাটকেলঘাটা- মাগুরা সড়কের ফলেয়া নামক স্থানে ঘটেছে। মৃত্যুর স্বীকার যুবক বলারামপুর গ্রামের মফিজুল ইসলাম বাবুর পুত্র আমানুল্লাহ (১৭)।

সরেজমিন গিয়ে জানা গেছে, খুলনা সরকারী সুন্দরবন কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক মোঃ তৌহিদুজ্জামন ফলেয়া মাঠে প্রায় ১০ বিঘা জমিতে উদ্যোক্তা হিসাবে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ শুরু করেন সম্প্রতি। ঐ বাগানের শুরু থেকে কলেজ বন্ধ থাকায় দৈনিক মজুরীতে কাজ করতেন নিহত আমানুল্লাহ। আজ কাজ শেষে পাশ্ববর্তী বাগানের বিদ্যুৎ সংযোগ গ্রাহক সাহেরা বেগম, স্বামী নাজীর বিশ্বাসের ব্যবহারিক বিদ্যুৎ মিটার যাহার হিসাব নাম্বার ০৬-০২৮-৩৫৫৮ থেকে অবৈধভাবে তাঁর ছাঁড়িয়ে আনছিল।এ সময় ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমানুল্লাহ রাস্তার উপরে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে বাগান মালিক জানিয়েছেন, তিনি খুলনাতে কর্মরত। সে কারণে বাগানে অসাবধানতা ফলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জানিয়েছেন, তদন্ত করে সমিতির নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানিয়েছেন, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!