সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনা সনাক্ত ৬০ ও মৃত্যু- ৮

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের পঞ্চম দিন বুধবার লোকজন সমাগমের মধ্যে দিয়েই শুরু হয়েছে। বুধবার সাতক্ষীরা ১৭৩ টি নমুনা পরীক্ষা করে ৬০ টি করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছে।

 

যার হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৭জন। এনিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৬৩ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে বুধবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৮৭ জন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভে ভর্তি আছেন ২০ জন, বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে ৩২জন। উপসর্গ নিয়ে ৩৫৯ জন। সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২৪ জন। জনবল সংকটের কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সগন চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।সকাল থেকে লকডাউন চলছে ঢিলঢালাভাবে।

জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। তাই লকডাউন সর্বাত্মক করতে পুলিশ চেক পোষ্টগুলোতে ডিউটি করছে। হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা বন্ধ ঘোষণা করায় গরীব মানুষের হাহাকার বেড়েছে। ভ্যান রিক্সা বন্ধ হওয়ায় ইজিবাইক ও মহেন্দ্র চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। করোনা আক্রান্ত রোগী সদর হাসপাতাল একজনও না থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!