সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

শ্যামনগরে ১ লক্ষ ২০ হাজার মাস্ক বিতরণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

বেসরকারি এনজিও ব্র্যাক-লিডার্স-উত্তরণ এর যৌথ উদ্যোগে ২২ জুন (মঙ্গলবার) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বাসস্টান্ডে  কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ  প্রকল্পের আওতায়  কোভিড-১৯ প্রতিরোধে  দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন এস.এম জহুরুল হায়দার বাবু, পিপি জর্জকোট, সাতক্ষীরা ও চেয়ারম্যান ৩ নং শ্যামনগর সদর ইউনিয়ন (অনুমোদিত পৌরসভা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর স্বাস্থ্য পুষ্ঠি ও জনসংখ্যা কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক আঃ মান্নান শেখ, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস.এম মনোয়ার হোসেন, উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমিনুর রহমান, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, মোঃ বাবর আলী, সম্পা রানী বিশ্বাস ও আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোভিট- ১৯ প্রতিরোধে হট স্পট গুলিতে যারা মাস্ক ব্যবহার করছে না তাদের কে ম্যাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া বিষয়ে পরামর্শ দেন। এ সময়ে পুনঃব্যবহার যোগ্য মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য, যে শ্যামনগর  উপজেলায় ১১২০০০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!