বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

কালীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় দু’ শিক্ষার্থীর মৃত্যু, আহত-১

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিয়ন্রন হারিয়ে মোটর সাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগায় দু’ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক ভাটা শ্রমিক। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের গোলাখালি শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পক্ষার্থী তহিদুল ইসলাম (১৬) ও একই গ্রামের সাঈদ মোড়লের ছেলে ও প্রতাপনগর এপিএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিয়াজ মোড়ল ওরফে শাহীন (১৮)।

আহত ভাটা শ্রমিকর নাম গোলাম রসুল (২২)। সে নাসিমাবাদ গ্রামের মোস্তফা ঢালীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গোলাম রসুল জানান, তিনি শ্যামনগর এক আত্মীয়ের বাড়ি থেকে মোটর সাইকেলে তহিদুল ও রিয়াজকে নিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ কাঁকশিয়ালী ব্রীজের নীচ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোলাখালি শ্মশানের পাশে নিয়ন্রন হারিয়ে তার মোটর সাইকেলটি একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে তারা তিনজন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তহিদুল ও রিয়াজকে মৃত বলে ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার বিকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!