শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি’র পাঠানো শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

খ্রিষ্টীয় ধর্মের বড় উৎসব “বড়দিন” -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ সদর থানা সহ ৫ উপজেলায় স্থাপিত সকল গির্জায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। বড়দিনের আগে এ শুভেচ্ছা উপহারগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট থানার আওতাধীন গীর্জার যাজক ও তাদের প্রতিনিধিদের নিকট পৌঁছে দেন।

এর আগে গত ২০ ডিসেম্বর খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের বড় উৎসব “বড়দিন” সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর সম্মেলন কক্ষে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর নেতৃত্বে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনকে পুলিশি টহল বেশ জোরদার করতে দেখা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!