বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা  তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি সফল করতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ‘২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুশফিয়া লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্র্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীসসহ টিকা প্রদান কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগন। এসময় বলা হয় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

এসময় নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করা যাবে। তবে টিকা নিতে হলে প্রত্যেক শিশুকে সরকারের  https://vaxepi.gov.bd/registration/mr  ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। তবে দেবহাটা উপজেলায় মোট ১১ হাজার একশত ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে কমিউনিটির ১০ হাজার ৬৪ জন এবং স্কুল পর্যায়ে ১১শ জন। প্রতিটি টিকা কেন্দ্রে দক্ষ কর্র্মীরা টিকা প্রদান করবেন। পাশাপাশি টিকা নিয়ে কোন ধরনের সমস্যা দেখা দিলে সেবিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই ভয় নয়, সঠিক তথ্য জেনে টিকা নেওয়ার আহবান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!