বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ‘২৬) উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী শিক্ষক ইয়াকুব আলী, অভিভাবক সদস্য কাবিজুর রহমান, যুবদল নেতা সোহাগ হোসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে তাসফিয়া রহমান, কুলসুম খাতুন, বিদায়ী শিক্ষার্থী অনন্যা বিশ্বাস, ঐশি ঘোষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলমগীর কবির ও ফারুক হোসেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আবু মুছা। এদিকে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, কলম, স্কেল দিয়ে বিদায়ী জানানো হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকরা। এছাড়া ৮ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় ৩ শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করায় তাদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের স্মৃতি হিসাবে চেয়ার প্রদান করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!