বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ‘২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল আলম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ডাক্তার নাজমুন নাহার শম্পা, শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন,  তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ মজুমদার, ইপিআই প্রধান মোহাম্মদ রিপন হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন টিকা প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!