বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেন চেয়ারম্যান, নগরকান্দায় হাফিজুর রহমান সদস্য নির্বাচিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে (চশমা প্রতীক) নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আনারস প্রতীক) নিয়ে আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট, নুরুল ইসলাম সিকদার মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ০৮ ভোট।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে (নারী সদস্য পদে) মোসাঃ আঞ্জুমনোয়ারা বেগম (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব (ফুটবল) প্রতীক নিয়ে রুখসানা আহম্মেদ পেয়েছে ১৫২ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত জেলার ৯ টি উপজেলায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নিরাপত্তা বাহিনী ছিলো চোখে পড়ার মতো। সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্রে ১৩৩ ভোটের মধ্যে ১৩৩ ভোটই প্রদান করেন ভোটাররা।

নগরকান্দায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে ভোটাররা। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইমাম রাজী টুলু নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র সার্বক্ষনিক তদারকি করেন।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নয়টি উপজেলা হতে নয়জন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

নগরকান্দা উপজেলা হতে তালা প্রতীক নিয়ে হাফিজুর রহমান শরীফ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (টিউবওয়েল) প্রতীক নিয়ে আরিফুর রহমান তালুকদার পথিক পেয়েছেন ৪৮ ভোট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!