বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

প্রতিবন্ধী আসাদুলের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লির এক অসহায় প্রতিবন্ধী যুবকের উন্নত চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

অসহায় প্রতিবন্ধী যুবক হলেন সাতক্ষীরা সদরের গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীর ১৩ নং ঘরে বসবাসকারী আসাদুল তার পিতার নাম আব্দুর গফুর।

বুধবার সকালে প্রতিবন্ধী আসাদুল শারীরিক ভাবে অসুস্থ হলে জেলা প্রশাসকের নির্দেশে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।

এসময় সদর হাসপাতালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা সুব্রত ঘোষ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, গত ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীতে জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র মানুষের চিকিৎসা দেওয়ার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প বসানো হয়। সে সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর দৃষ্টিতে আসে শারীরিক প্রতিবন্ধী আসাদুল। তখুনি আসাদুল এর উন্নত চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক। আজ জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যার এর নির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আসাদুলের চিকিৎসা করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!