বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

কাটা তাল গাছের মাথার আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল ‘২৬) দুপুর সোয়া ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম প্রজিত সরদার (৫৪)। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিন্দু সরদারের ছেলে।

বিষ্ণুপুর গ্রামের শংকর সরদার জানান, তার ভাই প্রজিত সরদার সোতা গ্রামে নামযজ্ঞ শোনার জন্য শনিবার দুপুর ১২টার দিকে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়। সোয়া ১২টার দিকে সে বিষ্ণুপুর- চৌমুহুনী সড়কের জয়পত্রকাটি গ্রামের জলিল ঢালির বাড়ির পাশে পৌঁছালে একটি কাটা তাল গাছের শুকনো মাথা তার উপর ছিঁটকে পড়লে সে মারাত্মক জখম হয়। বুকের কয়েকটি হাড় ভেঙে যায়। তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ঘটনাস্থলেই সে মারা যায়। বিকেল চারটার দিকে তার লাশ বাড়িতে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি রাস্তার উপর থাকা একটি তাল গাছ দীর্ঘদিন ধরে নিজের দাবি করে কেটে নেওয়ার চেষ্টা করছিল জয়পত্রকাটি গ্রামের জলিল ঢালী। একপর্যায়ে তিনি ওই তালগাছটি সম্প্রতি মুকুন্দমধুসুধনপুর গ্রামের কাঠ ব্যবসায়ি মাহাফুজ মোড়ল ছোট্টুর কাছে বিক্রি করেন। ছোট্টু শনিবার দুপুরে ওই গাছ তার শ্রমিক দিয়ে কেটে মাটিতে ফেলা মাত্রই তাল গাছের শুকনো মাথা ছিটকে গুরুতর জখম হয়ে প্রজিত সরদার মারা যায়। তবে গাছ কাটার সময় প্রজিতকে থামতে বলা হলেও সে কথা রাখেনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই প্রজিত সরদারের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!