শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

চোরাকারবারীদের হামলায় শ্যামনগরে র‍্যাবের ৩ সদস্যসহ আটজন আহত, আটক -২

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ও রমজাননগর ইউনিয়নে মাদক চোরাকারবারীদের দুই দফা হামলায় তিন র‍্যাব সদস্যসহ আটজন আহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে চোরাকারবারীরা। আহতদের শ্যামনগর ও খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে কৈখালি ও রমজাননগর ব্রীজের কাছে। আহতদের মধ্যে রয়েছেন র‍্যাব সদস্য বিশ্বজিত ও আসলোন এবং পাঁচজন সোর্স মোঃ আব্দুল্লাহ, রবিউল ইসলাম, লাল্টু, মনির ও সাদেক হোসেন। র‍্যাব এ ঘটনায় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের মেম্বর জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে।

নাম প্রকাশে অনিছুক র‍্যাব এর একজন সোর্স ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার ও ৫টি মোটর সাইকেলসহ র‍্যাব ও কয়েকজন সোর্স কৈখালি এলাকায় মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিলো। মাদক কেনাবেচার ভান করে তা জব্দ করার সময় চোরাচালানীরা তাদের ওপর হামলা করে। তাদেরকে বেধড়ক মারপিট করে কৈখালির একটি ঘরে আটক রাখে। এসময় তাদের কাছে থাকা একটি অস্ত্রও ছিনিয়ে নেয় চোরাকারবারীরা।

এদিকে, এ খবর পেয়ে নদীর অপর পাড় রমজাননগরে থাকা র‍্যাবের কয়েকজন সোর্স ও সদস্য কৈখালি থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। রমজাননগর আসবার পরেই তাদের পথরোধ করে আবারও হামলা করে আরকদল চোরাকারবারী। এসময় তাদের মারধর করে দ্বিতীয় দফায় আটক রাখা হয়।

খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারীরা তাদের ছেড়ে পালিয়ে যায়। র‍্যাব এ ঘটনায় জড়িত সন্দেহ রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের সদস্য জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, স্থানীয়দের হামলায় দুই জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানাবেন বলে জানান মেজর শরিফ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হুদা জানান, রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে র‍্যাব এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মামলা থানায় দেয়নি। তিনি জানান, শুনেছি ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই জাহাঙ্গীরকে র‍্যাব আটক করেছে। অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি সত্য নয় বলে শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!