শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

মার’পিট মাম’লায় হাইকোর্ট থেকে আশাশুনির ২৪ জন জামিন নিলেও ৩২ জন প্রকাশ্যে

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৯৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা, মারপিট, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে থানায় দ্রুত বিচার আইনে মামলা হলেও দুই দফায় ২৪ জন মহমান্য হাইকোর্ট থেকে অন্তবর্তীকালিন জামিন নিয়েছেন।

এদের মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেপ্তার করা হলেও পরদিন জামিনে মুক্তি পেয়েছেন। তবে ঈদের পর থেকে ৩২ জন আসামী বাড়িতে অবস্থান করে প্রকাশ্যে হুমকি ধামকি দিলেও পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ায় মরিচ্চাপ নদীর চরভরাটি জমিতে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ৩৫ টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলো। কিছু জমি তারা ডিসিআর পেয়েছেন। সম্প্রতি মরিচ্চাপ নদী খননের ফলে তাদের অনেক জমি বেড়িবাঁধের মধ্যে চলে যায়। ফলে তারা জীবন-জীবিকার সুবিধার্থে ১৫ জনের একটি মৎস্যজীবি দল গঠন করে চরের ৩০ বিঘা জমি পেতে পানি উন্নয়ন বোর্ডে ডিসিআরের আবেদন করেন। বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের বিএনপি নেতা জহিরউদ্দিন মোড়ল, তার চাচাত ভাই কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, রইচউদ্দিন মোড়ল, নজরুল সরদার, বড়খোকনসহ একটি চক্র তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিলো। বাধ্য হয়ে আজিজুল গাজী বাদি হয়ে গত বছরের ৩০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদসলতে রইচউদ্দিনসহ নয় জনের নামে মামলা দায়ের করেন। মামলার নোটিশ পেয়ে আবু সাঈদ ও জহির উদনের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী গত ২৭ ফেব্রুয়ারিয়ারী সকালে মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা, ভাংচুর ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট শেষে বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আহত ২০ জন ভূমিহীনদের আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে পরদিন ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করেন। সম্প্রতি প্রধান আটজন বাদে ২৪ জন আসামী দুই দফায় মহামান্য হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন নেন। ভূমিহীনদের দেখানো মতে পুলিশ জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেপ্তার করে সোমাবার আদালতে হাজির করালে আদালত তাকে জামিন দেন।

মামলার বাদি জাকির হোসেন বলেন, জামিনে মুক্তি পাওয়া জাহাঙ্গীর আলম, অনন্তবর্তীকালিন জামিন পাওয়া ২৪ জনসহ সকল আসামীরা কয়েকদিন ধরে বাড়িতে অবস্থান করছে। ফলে আসামীরা বাদি ও সাক্ষীদের নতুন করে হুমকি দিচ্ছে। নতুন করে তারা অস্ত্রশস্ত্র যোগাড় করে জামিনে মুক্তি পাওয়ার পর ভূমিহীনদের ওই জমি আবারো জবরদখল করার হুমকি দিচ্ছে। বিষয়টি মামলার তদন্তকারি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে পুলিশ আসার আগেই কিভাবে আসামীরা আত্মগোপন করছে ও পুলিশ চলে গেলে বাড়ি ফিরছে তা তারা বুঝতে পারছেন না

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!