শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সুন্দরবনে জলদস্যুদের অপহরণের শিকার হওয়া আট জেলে মুক্তিপণ দিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) সকালে কদমতলা স্টেশনের আওতাধীন কঞ্চির খাল নামক স্থান থেকে জলদস্যুর তাদের একটি নৌকায় উঠিয়ে দেয়। পরবর্তী তারা নৌকা বেয়ে বাড়ি ফিরে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের পর জলদস্যুরা জন প্রতি ৩০ হাজার করে মুক্তিপণ দবি করে। পরে অনুনয় বিনয় করে ২৫ হাজার টাকা করে  দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়। টানা কয়েক দিনের আতঙ্ক ও দুশ্চিন্তার পর জেলেদের স্বজনরা নানা উপায়ে অর্থ যোগাড় করে তা জলদস্যুদের কাছে হস্তান্তর করেন। পরে মঙ্গলবার ভোরে জেলেদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ইব্রাহিম হোসেন, আব্দুল আজিজ, আনারুল ইসলাম, নাজমুল হক, শামিম হোসেন, আনোয়ার হোসেন, আবুল কাশেম ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন।

মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে এলেও পুরো এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয় জেলে সংগঠন ও বাসিন্দারা দ্রুত জলদস্যু দমন এবং নিরাপদে মাছ ধরার দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মুক্তিপণের দাবিতে ডন বাহিনীর পরিচয়ে সুন্দরবনে থেকে ৮জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!