বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যুবভিত্তিক সংগঠন সিডিও (CDO) দেশের অন্যতম সম্মানজনক “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬” অর্জন করেছে। ক্ষতিকর লিঙ্গভিত্তিক প্রথা প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার উন্নয়ন, যুব নেতৃত্ব বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১২ এপ্রিল ‘২৬) রাজধানীর সামরিক জাদুঘরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “যুব সম্মেলন ২০২৬”-এ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নেতৃত্ব, উন্নয়নকর্মী ও সংগঠকরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্যানেল আলোচনা, জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং যুব নেতৃত্বাধীন বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে তরুণদের ক্ষমতায়ন, সমতা ভিত্তিক সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সিডিও’র পক্ষে “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬” গ্রহণ করেন সংগঠনের সিনিয়র ভলেন্টিয়ার রুবিনা খাতুন। এসময় তিনি বলেন, “এই অর্জন শুধু আমাদের সংগঠনের নয়, শ্যামনগরের সকল তরুণ-তরুণী ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফল।”
জানা যায়, সারাদেশ থেকে ১০২ জন আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মাত্র ৬ জনকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়, যার মধ্যে সিডিও অন্যতম।
সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য অনুপ্রেরণা। আমাদের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা লিঙ্গ সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সিডিও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এ অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। সিডিও’র এই সাফল্য শ্যামনগরের তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।
শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!