বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে ব্লক ব্যবহারের লক্ষ্যে ব্লক তৈরি করে রাখার জন্য উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি গ্রামের হুলো নামক স্থানে খোলপেটুয়া নদীর চরের ঐসব গাছ কেটে বাঁধ দেওয়া হয়। এতে করে বহু গাছ নিধন করা হয়েছে। খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীরা। রবিবার (১২ই এপ্রিল ‘২৬) সকালে গাছ কাটার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, বুড়িগোয়ালীনি ইউনিয়নের টিম লিডার শাহিন হোসেন, ইয়ুর ফর সুন্দরবন থেকে মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছই ছিল প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করত, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করত এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করত।

তারা আরও বলেন, মানুষের লোভ ও অবহেলায় আজ সেই সবুজ বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এটি শুধু গাছ কাটা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশ ধ্বংসের শামিল। এভাবে গাছ নিধন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য।

সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান সঞ্চালনায় মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়—অবিলম্বে গাছ নিধন বন্ধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এখনই সময় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!