শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সুন্দরবনে মধু আহরণে গিয়ে সাপের কা ম ড়ে মৌয়াল আহত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের এক মৌয়াল সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ‘২৬) দুপুরে সুন্দরবনের মোল্লাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মৌয়ালের নাম কাশেম আলী (৪০)। তিনি গাবুরা ইউনিয়নের গহর খার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্যান্য মৌয়ালদের সঙ্গে কাশেম আলী মোল্লাখালী এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত বিষয়টি বন বিভাগকে জানালে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগ সবসময় সতর্ক রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সুন্দরবনে কাজ করতে গেলে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মৌসুমের শুরুতেই এমন দুর্ঘটনায় মৌয়ালদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!