বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ‘২৬) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়। শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!