বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা  তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর ‘২৫) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা” পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান।

পরে মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।।

পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধাগণ ৭১-এর ১৪ ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মজিবুল হক বিভিএমএস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ‘৭১ এর বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। তাছাড়া সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ পালন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!