শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা পৌরসভার ০৭নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর ২০২০) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের বাগবাটি রামপদ মাখালের বাড়ির উঠানে বীরেন্দ্র নাথ দাশের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর কালু বলেন,‘মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাস প্রতিরোধে আমার এলাকার জনগণকে সতর্ক ও সজাগ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক করে গণসচেতনতা সৃষ্টি করছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি। করোনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্কর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য হাফিজুল ইসলাম, পৌর ০৭নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লব কুমার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদস্য মো. নাছিমুল হাসান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের বাগবাটি এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!