মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সোনাবাড়ীয়ায় আইসিটি ট্রেনিং সেন্টারে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়ায় আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোনাবাড়ীয়া কলেজ রোডস্থ আইসিটি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।.

সকাল ১০টায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, শিক্ষক ইয়াছিন আলী, আইসিটি সেন্টারের পরিচালক আবু রায়হান মিকাঈল ও জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বেনজির হোসেন হেলাল বলেন, “আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টার একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাদের বিভিন্ন কার্যক্রম আমি দেখেছি, তারা অন্যদের ছাড়া বেশ আলাদা। প্রতিষ্ঠানটির আজকের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নানামুখী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষিত নাগরিক তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে প্রত্যন্ত অঞ্চলেও। বিশেষ করে নারীদের স্বনির্ভর ও দক্ষশক্তিতে পরিণত করার জন্য আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে সকালের অধিবেশনের মধ্যে ছিল- চেয়ার সিটিং, বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা, ক্রিকেট খেলা, গণিত ও বিতর্ক প্রতিযোগিতা । দুপুরের মধ্যাহ্নভোজের পর বিকাল ৩টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ পর্বে ছিল- চিরকুট, গজল, গান প্রতিযোগিতা। প্রত্যেক ইভেন্ট থেকে ৩ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বাল্য বিবাহের পক্ষে থাকা ছেলেদের দলকে হারিয়ে বিপক্ষ দল মেয়েরা বিজয়ী হয়।

অনুষ্ঠান সম্প্রচার সহযোগী হিসেবে ছিল- দৈনিক সকালের সময়, অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজ ডটকম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!