বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরায় টীকা না পেয়ে ফিরে গেলেন মানুষ(ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

মোবাইলে ক্ষুদেবার্তা পাবার পর নির্ধারিত দিনে এসে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্র থেকে টীকা না পেয়ে ফিরে গেছেন অনেক মানুষ। নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষের ভীড় এদিন লক্ষ্য করা গেছে। তাদেরকে টীকা সরবরাহ নেই বলে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার টীকা পাওয়ার ক্ষুদে বার্তা পেয়েছিলেন বহু মানুষ। তারা নির্ধারিত সময়ে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্রে চলে আসেন। কিন্তু সরবরাহ না থাকায় তাদের টীকা দেওয়া যায়নি। এতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেছেন, আমাদের হয়রানি করা হচ্ছে।

টীকা নিতে আসা লোকজন জানান, আমরা বহুদূর থেকে এসেছি। মোবাইলে মেসেজ পেয়েছি। কিন্তু এখানে এসে দেখছি কোন লোক নেই। কেউ কিছু বলতেও পারেন না। একপর্যায়ে কর্মচারীরা জানিয়ে দেন, টীকা নেই, আপনারা পরে আসেন। টীকা সরবরাহ পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারা বলেন, আমরা বহু মানুষ হয়রানির শিকার হয়ে ফিরে গেছি।

সাতক্ষীরার সিভিল সার্জান ডা. হুসাইন শাফায়াত জানান, আমরা তিনদিন আগে টীকার চাহিদার কথা জানিয়ে মন্ত্রনালয়ে চিঠি দিয়েছি। সিনোফার্মার টীকা ফুরিয়ে গেছে। টীকা আসতে আরও এক সপ্তাহের বেশী সময় লাগতে পারে। সরবরাহ পেলে অবশ্যই চাহিদা অনুযায়ী টীকা দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!