বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার (৬ আগস্ট) ভোর ৫ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত গঞ্জর আলী সরদারের ছেলে ও কালিগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম গোলাম রহমানের পিতা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ও পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা সমবায় কর্মকর্তা তৈয়েবুর রহমান ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে গার্ড অব অনার প্রদান করা হয়।এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব আব্দুল গফফার, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, শিক্ষক মনিরুজ্জামান, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল গফফার মন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জুমা’আ বাদ মৌখালী জামে মসজিদে মাওলানা আব্দুল হামিদের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের ক্যাপ্টেন মাহাফুজ আলম বেগ ও মেজর লিয়াকত আলীর অধীনে কুলিয়া, উকশা, দুদলি ও খুলনার দৌলতপুরের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!