বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

আওয়ামী সেচ্ছাসেবক লীগের করোনা টিকা দানে ফ্রি রেজিষ্টেশন ক্যাম্প

✍️মোঃ আজিজুল ইসলাম ইমরান🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

“জীবন বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার, আপনি ও আপনার পরিবারের টিকা নেওয়ার দায়িত্ব আপনার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলাবাসীকে করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে ফ্রি রেজিষ্টেশন ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মীর মোস্তক আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের বানিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করে জনসাধারণের মধ্যে বিনামূল্যে প্রদান করছে। আর সরকারী এই কর্মসূচিকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সর্বস্তরের কর্মীরা।

এই সময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড.সায়দুজ্জামান জিকো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!