বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে ৯৬০ জনের মাস্ক বিতরণ

✍️মাহফিজুর ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

মহামারী করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আত্মমানবতার সেবায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উন্নতমানের সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর পাল পাড়া, কাজী পাড়া, শেখ পাড়া, নবারুণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোড়সহ পৌরসভার বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এ মাস্ক বিতরণ করা হয়। দুই দিনে ৯৬০ জন ব্যক্তির মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। প্রত্যেককে ১ বক্স করে প্রদান করা হয়। প্রতি বক্সে ২০টি করে মাস্ক আছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে মানুষের মাঝে বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন, আল মীর্জা ও কামরুল ইসলাম প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!