বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন সাতক্ষীরায় স্বাস্থ্য দিবসের আলোচনা, উপকূলীয় স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার তাগিদ জ্বালানী সংকট: সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি দেবহাটায় সরকারি রাস্তার গাছ কা টা র অ ভি যো গ! কালিগঞ্জের কু খ্যা ত স ন্ত্রা সী বাহার আলীকে গ্রে ফ তা র

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৫, নতুন শনাক্ত ১১২ জনের

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, করোনার উপসর্গ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত মারা গেছেন মোট ৫১৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তর হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় সোমবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭ জন। এছাড়া বর্তমানে ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে মাস্ক পরার এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!