বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোজ্য তেল মজুদ! সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর স স্ত্রা সী হা ম লা র প্র তি বা দ মানববন্ধন মুদ্রিত মিথ্যার অরণ্যে আমি – কবি শাহাবুদ্দীন সাতক্ষীরায় স্বাস্থ্য দিবসের আলোচনা, উপকূলীয় স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার তাগিদ জ্বালানী সংকট: সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি দেবহাটায় সরকারি রাস্তার গাছ কা টা র অ ভি যো গ! কালিগঞ্জের কু খ্যা ত স ন্ত্রা সী বাহার আলীকে গ্রে ফ তা র

করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪০৪ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ‍্যোগে ১১টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় এসব বুথের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। এসব বুথের মাধ্যমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা দেওয়া হবে। 
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ এ‍্যাপলো বলেন, ‘মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা ও থানার বিভিন্ন স্থানে এই বুথ গুলো স্থাপন করা হয়েছে। এই বুথের মাধ্যমে করোনা ভ‍্যাকসিনের নিবন্ধন, হ‍্যান্ড স‍্যানেটাইজার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে বিভিন্ন সেবা প্রদান করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ‍্যাপলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!