সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনার আক্রান্ত ও উপসর্গে সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১ জন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!