সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেন কার্যক্রম শুরু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতি’র আয়োজনে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১১ জুলাই) সকাল ১০ টায় উপজেলার গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতি’র নিজস্ব ভবনে গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতি’র আহ্বায়ক গাজী মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং এলাকার বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম’র সহযোগিতায় কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন উদ্বোধন করেন গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতি’র উপদেষ্টা ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। এলাকার দুস্থ ও অসহায় এবং অসচেতন জনগণ যারা করোনার টিকার নিতে ভয় পান তাদেরকে সচেতন করার জন্য গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতি কর্তৃক পরিচালিত “মানুষ মানুষের জন্য” কল্যাণ তহবিল এর সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়। এ সময়ে প্রথম দিনেই প্রায় দুই শতাধিক কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনে কারিগরি সহযোগিতা করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: হাবিব ফেরদৌস শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সহ সভাপতি মেহেদী হাসান, গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতি র সদস্য সচিব ইয়াসিন আরাফাত শাওন,সদস্য তরিকুল ইসলাম, শামীম হোসেন, ইমরান হোসেন, ফারুক হোসেন,শাহাদাত হোসেন, ইয়াসিন আলীপ্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!