সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭, চলছে নিয়মিত মোবাইল কোর্ট

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬১ জনের নমুনা পরীক্ষা শেষে ১৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তর হার ২৭ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন।

এদিকে, চলমান কঠোর লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আইনশৃখংলা বাহিনীর তৎপরতা না থাকায় জেলা শহরের প্রত্যকটি সড়কে মানুষের চলাচল বেড়েছে। কিছুতেই যেন তারা ঘরে যাচ্ছেনা। হাট বাজার গুলোতেও বেড়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাট। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মৌহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ টি ভ্রাম্যমান আদালতের অভিযান ৪১ টি মামলায় ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্ব ২২টি ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটলিয়ন মোতায়ন রয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!