সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গাজীপুরে করোনা রোগীদের জন্য যুবলীগের ফ্রী অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস

আমির হোসেন রিয়েল, গাজিপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরে করোনা রোগীদের জন্য যুবলীগের ফ্রী এম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস সেবা চালু করা হয়েছে।

রবিববার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। যুবলীগ নেতা হিরা সরকার জানান, হট লাইনের 01713- 830 130 মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে এম্বুলেন্স ও অক্সিজেন সেবা তাৎক্ষণিক পৌঁছে দেয়া হবে। মহানগরের ৮টি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে। এছাড়া মহানগরের ৮টি থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য ৮টি এম্বুলেন্স প্রস্তুত থাকবে। রয়েছে দুটি লাশ ফ্রিজ ভ্যানের ব্যবস্থাও। হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা এম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার। এসময় যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, সাইমন হোসেন, সাইফুল ইসলাম ও জুয়েল সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। করোনা রোগীদের জন্য ফ্রী এম্বুলেন্স সেবা ও অক্সিজেন সিলিন্ডার সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিরা সরকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!