সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জগলুল হায়দার এমপির অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন।

এই ক্রান্তিকালে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপির পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৬ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব । বৃহস্পতিবার ৮ জুলাই দুপুর ১২ টায় শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের এমপি এস এম জগলুল হায়দার মহান জাতীয় সংসদ চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে তারই মেজো পুত্র সায়েদ বিন হায়দার রাজিব উক্ত অক্সিজেন সিলিন্ডার গুলি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা তথা চিকিৎসা সেবার মান উন্নয়নে এবং স্বাসকষ্ট রোগীদের সংকট দূরীকরণের জন্য ও রোগীদের কে যাতে আর অক্সিজেনে অভাবে দুর্ঘটনা না ঘটতে হয় সেজন্য সংসদ সদস্য এর সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন নকিপুর জায়েন্ট একাডেমির চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ তৈয়েবুর রহমান বলেন, আমাদের এই হাসপাতালে করোনাকালিন দুঃসময়ের কয়েক লক্ষ টাকা মুল্যের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহোযোগিতা করায় মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়ের কাছে হাসপাতাল কতৃপক্ষ চির ঋণী হয়ে থাকবে । এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি এমপিকে অভিনন্দন জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভির আহমেদ উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান, মহসিন আহমেদ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস হায়দার, কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!