সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গোপালগঞ্জে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণের বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে সম্মুখ যোদ্ধা হিসেবে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

এ লক্ষ্যে রোববার (৪ জুলাই) সকালে জেলা পুলিশ লাইনে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা (মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) সামগ্রী বিতরণ করেন তিনি।

এরপর সড়ক–মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট তদারকি শেষে পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, “মাস্ক পরার অভ্যাস — করোনা মুক্ত বাংলাদেশ” —এ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জবাসীকে আইনগত সুরক্ষা দিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছেন।

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় জনগণকে নিরাপদে রাখতে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাই আপনারা সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ডিআইও-১ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!