সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনা আক্রান্ত হয়ে পারিবারিক আইসোলেশনে থাকা কলারোয়ায় এক ব্যাক্তির আত্নহত্যা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

চিরকুট লিখে পারিবারিক আইসোলেশনে থাকা  করোনা আক্রান্ত এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

মৃতের নাম শেখ আজগার আলী (৫৫)। তার বাবার নাম শেখ জালাল উদ্দিন।

করারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, সম্প্রতি নমুনা পরীক্ষায় ফল করোনা পজেটিভ আসায় বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগার আলী। শনিবার সকালে নিজ ঘরের মধ্যে আজগারকে ঝুলন্ত অবস্থায় থেকে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে। তার বিছানায় পাওয়া একটি চিরকুটে লেখা আছে “ তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ছেলে ও পুত্রবধুদের সঙ্গে অশান্তি লেগেই থাকতো আজগার আলীর। করোনা পজেটিভ হওয়ায় সেই অশান্তি আরো বেড়ে যায়। হয়তো সে কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!