সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গাজীপু‌রে কভার্ড ভ্যান চাপায় নিহত-২, আহত-৪

আমির হোসেন রিয়েল, গাজিপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপু‌রের কালিয়াকৈরের মৌচাক বাসষ্টেশনে একটি কাভার্ড  ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, অটো রিক্সা চালাক নবাব আলী (৪৫) এবং মৌচাক হাইড্রঅক্সসাইড লি‌মি‌টেড  কারখানার শ্রমিক জয়নাল আবেদিন (৪৫)।  এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যদের মৌচাক পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহতের লাশ সালনা কোনাবাড়ী পুলিশ উদ্ধার করেছেন।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে একটি ট্রাক দ্রুতগতিতে গাজীপুরের দিকে যাওয়ার প‌থে  মৌচাক বাসষ্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটো রিক্সাকে চাপা দেয়। এসময় ট্রাকের পিছনে থাকা  আরেকটি ট্রাক ষ্টেশনে দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১০ শ্রমিককে চাপা দেয়। তবে ট্রাকটি চালক পালিয়ে গেলেও ট্রাকটি সহ হেলপার পুলিশ আটক করেছে। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।
সালনা  কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের কেউ মামলা করলে নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!