সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে সাতক্ষীরায় চলছে কঠোর লকডাউন, করোনায় মৃত্যু-৪, আক্রান্ত ৫৭

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ টি নমুনা পরীক্ষা করে ৫৭ টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। এপর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৪ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৮। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন করোনা আক্রান্ত ও ২৫৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। বেসরকারি হাসপাতালে ১৬জন করোনা আক্রান্ত ও ১২১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। হোম আইসোলেশনে আছেন ৭৮০ জন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়ন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি পেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি পেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্য নামানো হয়েছে। জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্ব ২২টি ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

এদিকে, সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছে কিছু মানুষ। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এছাড়া শহরের বিভিন্নস্থানে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!