সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু, স্বাস্থ্য বিধিনিষেধ আরোপে সেনাবাহিনী মাঠে

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ড সংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে। এদের চারজন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে।
বুধবার বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মূহুর্তে পর পরই  আইসিইউতে দুইজন, সিসিইউতে দুইজন এবং সাধারন ওয়ার্ডে আরও চারজনসহ আট জনের মৃত্যু হয়। রোগীদের স্বজনরা বলেন অক্সিজেন সংকট দেখা দিলেও তা পূরন করতে কর্তৃপক্ষের  গাফিলতিতে এসব রোগী মারা গেছে। রাত আটটার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়।
এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন ছিল করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে মারা গেছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি। এ সময় চারজন করোনা পজিটিভ রোগীর অবস্থা খুবই সংকটজনক ছিল দাবি করে তিনি বলেন তারা ছিলেন সিসিইউ ও আইসিউতে। তিনি আরও বলেন সাতক্ষীরা মেডিকেলে ৭৬ টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে। এদিকে এখন পর্যন্ত ২৭৫ জন রোগী মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৬ জন। অন্যরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। 
এদিকে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরিক্ষা করে ৫২ জনের করেনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৫৫ শতাংশ।
অপরদিকে সাতক্ষীরায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসনে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরে মহড়া দেয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল টিম।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম কাজ করছে। সাতটি উপজেলায় সাতটি ও তিনটি ভ্রাম্যমান টিম মাঠে রয়েছে। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। এছাড়া পুলিশ ও আনসার ব্যাটালিয়ন মাঠে রয়েছে। একজন করে ম্যাজিস্টেট নেতৃত্বে জেলাব্যাপী ২২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। 
তিনি বলেন, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
যশোর ৫৫ পদাতিক ব্যাটেলিয়নের ক্যাপ্টেন শেখ শামস্ জুবায়ের বলেন, সরকারি বিধিনিষেধ পতিপালনে প্রজ্ঞাপন জারির পর নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় প্রশাসনিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নিয়োজিত রয়েছি। করোনা সংক্রমণ কমিয়ে আনতে বিধিনিষেধ বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে আমরা মাটে নেমেছি। সকলের সহযোগিতায় আমরা দেশকে করোনামুক্ত করতে পারবো।  
এদিকে, সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছে কিছু মানুষ। শহরের মিলগেট এলাকায় রাস্তার পাশে সড়কের দোকানপাট খোলা রয়েছে। এছাড়া বিভিন্নস্থানে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!