সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট ইউনিটকে ২ হাজার মাস্ক দিলেন শেখ সেলিম এমপি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৯৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি জেলায় করোনা মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে মাস্ক উপহার দিয়েছেন।

গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের হার পূর্বের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। এ জেলা সংক্রমিত এলাকার আওতাভুক্ত হওয়ায় সরকারি সিদ্ধান্তে জেলায় লকডাউন কার্যকর রয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে। মানবিক এ নেতা করোনা মহামারী বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে উপহার হিসেবে ২ হাজার পিস মাস্ক পাঠিয়েছেন।

বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু পৌর শহরের নিজ কার্যালয়ে মানবিক নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের হাতে মাস্ক ভর্তি কার্টুন তুলে দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান নাছিমা আক্তার রুবেল, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও লতিফপুর ইউপি সদস্য মাসুদ রানা সহ রেডক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!