সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

নতুন করে সাতক্ষীরায় ৫০ জনের করোনা শনাক্ত, করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৭

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৯২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ১৬২ জনের নমুনা পরিক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ। বুধবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে সাত জন।

এদিকে সাতক্ষীরায় সীমিত আকারে শুরু হওয়া সাটডাউনের শেষ দিনে শহরে বুধবার সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করেছে। বিভিন্ন যানবাহনে গ্রামের মানুষ শহরে আসছে। তবে তাদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাঁধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমান করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল আরও ১৭ জনসহ মোট ৪২জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২৫ জন ও উপসর্গ নিয়ে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৭০জনের। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৬। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৪০ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭৪ জন। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৩ জন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৮০৮টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৯২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ৩৭১জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। সরকারি ও বেসরকারি মিলে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪৩৯ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!