সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গোপালগঞ্জে করোনা মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করলেন ডা. অমৃত লাল বিশ্বাস

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮১৯ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমে বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর রয়েছে। গোপালগঞ্জেও করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার আগের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গোপালগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা দিতে বিশিষ্ট সমাজসেবক ও মানবিক চিকিৎসক ডা. অমৃত লাল বিশ্বাস নিজ উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে সোমবার (২৮ জুন) আড়াই হাজার পিস সার্জিক্যাল মাস্ক ও একশত পিস হ্যান্ড স্যানিটাইজার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রদান করেছেন। স্বাস্থ্যসুরক্ষা এ সামগ্রীগুলো ডা. অমৃত লাল বিশ্বাসের হাত থেকে গ্রহণ করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা.অসিত কুমার মল্লিক।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আহমেদুল কবির, প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হারুন অর রশিদ, স্টোর কিপার সরদার আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবিক চিকিৎসক ডা. অমৃত লাল বিশ্বাস করোনা পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আপদকালীন সময়ে সকল সামর্থ্যবান চিকিৎসকদেরকে বিপদে মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!