সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর উদ্যোগে অক্সিজেন ও মাক্স বিতরণ অব্যাহত 

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি অক্সিজেন সার্ভিস এর উদ্যোগে অক্সিজেন ও মাক্স বিতরণ অব্যহত রয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ২২ জুন উদ্বোধন থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার ২৭ জন করোনা ও করোনা উপসর্গের রোগীকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান ও দশ হাজার মাক্স বিতরন করেছেন।

মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টা হতে রাত ৮ টা পর্যন্ত উপজেলা সেকেন্দার নগর চৌমুহনী মোড়, জিরণগাছা চৌমুহনী মোড়, গোবিন্দপুর মোড়, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন যায়গায় মাক্স বিতরন করেছেন। এসময় অংশগ্রহন করেছেন কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক ইশারাত আলী, উপ সমন্বয়কারী ও বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলসহ কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সৌকস স্বেচ্ছাসেবকবৃন্দ।

ইতিমধ্যে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি কালিগঞ্জ উপজেলা এলাকার সচেতন মহলে প্রশংসিত হয়েছেন। তাদের ০১৯৭২-৬৫১৮৪০ হটলাইনে কল করলেই চৌকস টিম রোগীর বাড়ীতে পৌছে প্রাথমিক অক্সিজেন সেবা প্রদান করে উন্নত চিকিৎসার জন্যে রোগীকে জরুরী ভিত্তিতে সরকারী হাসপাতালে নেওয়ার পরামর্শ প্রদান করছেন। সংগঠনটি এরইমধ্যে কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা কার্যালয়, বিজয় নিউজ, রেডিও নলতা, নারী উন্নয়ন সংগঠন প্রেরণা, ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন যায়গায় মাক্স বিতরণ করেছেন। এছাড়াও হাটে বাজারে, বিভন্ন মোড়ে মোড়ে জনসচেতনতায় স্বাস্থ্যবিধি মানাসহ মাক্স পরিধানে আহবান জানিয়ে প্রচারণার পাশাপাশি সাধারণ পথযাত্রীদের মাঝেও মাক্স বিতরণ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!