সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জে করোনা’র ভয়াবহতা বেড়েই চলেছে, পজেটিভ -২৫

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মহামারী করোনা’র ভয়াবহতায় রূপ নিচ্ছে, নমুনা পরীক্ষায় ৫০ জনের মধ্যে ২৫ জন পজেটিভ। ব্যাপকভাবে জনসচেতনতায় কাজ করছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, কালিগঞ্জ ফ্রি অক্রিজেন সার্ভিস নামক স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকে।

মহামারী করোনাভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈবুর রহমান বললেন কালিগঞ্জ উপজেলার গণপতি, বাজারগ্রাম, শীতলপুর, পানিয়া ও নলতাসহ অন্যান্য এলাকায় মহামারী করোনাভাইরাস প্রকোপ বেশি দেখা দিয়েছে। আমাদের সরকার ঘোষিত লকডাউন মানতে হবে, জীবন রক্ষায় সচেতন ও সতর্ক হতে হবে, ঘরে থাকুন মাক্স পরিধান করুন। প্রাণঘাতী করোনায় বিপন্ন সাতক্ষীরাসহ কালিগঞ্জ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘরে ঘরে সর্দি,কাশি, জ্বর, গলাব্যথা ও শ্বাশকষ্টসহ করোনা উৎসর্গ নিয়ে কেউ হাসপাতালে এসে টেস্ট করছেন। আবার কেউ টেস্ট করছেন না। গত রবিবার (২৭ জুন) কালিগঞ্জ হাসপাতালে ৫০ জন নমুনা পরীক্ষা করতে আসেন এরমধ্যে ২৫ জনের পজেটিভ শনাক্ত করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন আমাদের এলাকার পরিস্থিতি কতটা খারাপ আমাদেরকে আরো সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে লকডাউন মানতে হবে।

সোমবার (২৮ জুন) বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে জুম মিটিং এর মাধ্যমে বক্তব্য রাখছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমান। এ সময় তিনি কালিগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের কাছে জানান, কালিগঞ্জ উপজেলায় জুন মাস পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩শ ৮২ জনেরর।এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১শ ৯০ জনের। মারা গিয়েছেন (হাসপাতাল সূত্রে হিসাব) ৭ জন, তবে কালিগঞ্জের বাস্তব অবস্থা তার চেয়ে আরো বেশি খারাপ। কালিগঞ্জে টিকা নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ১ শ ৪৩ জন, প্রথম ও দ্বিতীয় টিকা গ্রহন সম্পন্ন করেছেন ৬ হাজার ৭ শ ১১জন। প্রথমে ১২ হাজার ১৮ জন নিবন্ধিত হয়েও দ্বিতীয় টিকা নিতে পারেননি ৩ হাজার ১শ ২৬ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো জানান, কালিগঞ্জে দিনদিন করোনা ভাইরাসের সংক্রমোক ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অক্সিজেন ফ্রি সার্ভিস প্রদান করা হচ্ছে। এরমধ্যে কালিগঞ্জ ফ্রী অক্সিজেন সার্ভিস নামে সংগঠনটি বেশ অবদান রাখছে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যসেবায় সরকারের সহযোগী হয়ে একসাথে কাজ করার আহবান জানান। এবং তাদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!