সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

নতুন করে সাতক্ষীরায় ২৬ জনের করোনা শনাক্ত, উপসর্গে মৃত্যু ৭

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ৯২ জনের নমুনা পরিক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তর হার ২৮ দশমিক ২ শতাংশ। সোমবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

এদিকে সাতক্ষীরায় সীমিত আকারে শুরু হওয়া সাটডাউনে সোমবার সকাল থেকে বিশেষ কোন প্রভাব পড়েনি জনজীবন। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমানে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৩ জনসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২৬ জন ও উপসর্গ নিয়ে ২৪০ জন ও বেসরকারি হাসপাতালে ১১৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩২৮ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৮১৪ জন। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৩ জন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৬৩৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ২৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। সরকারি ও বেসরকারি মিলে হাসপাতালে ভর্তির সংখ্যা ৩৯৬ জন।

অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচতনতা কম থাকায় মানুষ লকডাউন লংঘন করছে। তবে আইন-শৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!