সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস করোনা রোগীর সেবার পাশাপাশি মাক্স বিতরণে সাড়া ফেলেছে

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর কার্যক্রমে উপকৃত হচ্ছে করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টের রোগী ও ভুক্তভোগী পরিবার। হটলাইনে কল এলেই নির্দিষ্ট ঠিকানায় পৌছে যাচ্ছেন সিলেন্ডার আর নেবুলাইজারসহ ফ্রি অক্সিজেন সার্ভিস এর চৌকস টিম। সদ্য আত্মপ্রকাশ হওয়া স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে উপজেলার সচেতন মহলে। নির্ভয়ে করোনা রোগী কিংবা করোনা উপসর্গ নিয়ে কষ্টের স্বিকার রোগীর পাশে পৌছে অক্সিজেন সেবা দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত নলতা হাসপাতাল মোড় ও নলতা বাজারে পাঁচশ মাক্স বিতরন করেছে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারেটেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক ইশারাত আলী, ফ্রি অক্সিজেন সার্ভিস এর উপ-সমন্বয়কারী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও করোনা এক্সপার্ট টীমের (টু) এডমিন সেলিম শাহারিয়ার, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় নিউজের বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার কালিগঞ্জ সংবাদদাতা আজহারুল ইসলাম, রেডিও নলতার উপস্থাপক শাহাদৎ হোসেন সাজু, দৈনিক সু-প্রভাত পত্রিকার সংবাদদাতা আবু রায়হান, করোনা এক্সপার্ট টীমের নলতা ইউনিয়নের লিডারসহ কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর চৌকস সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!